সংবাদ

মেসির জাদুকরী স্মৃতির মিশরেই নতুন রেকর্ডের হাতছানি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৯:২৮ পিএম

মেসির জাদুকরী স্মৃতির মিশরেই নতুন রেকর্ডের হাতছানি

​২১ বছর আগের সেই সোনালী স্মৃতিকে সঙ্গী করে আজ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিশরের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০০৫ সালের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এই প্রতিপক্ষের বিপক্ষেই আলবিসেলেস্তেদের হয়ে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। সেই ম্যাচেই নিজের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান তিনি, যা ছিল এক অমর মহাকাব্যের সূচনা।

আজ সেই মিশরের বিপক্ষেই নকআউট পর্বে নামছেন মেসি, যার সামনে দাঁড়িয়ে আছে নতুন এক রেকর্ডের হাতছানি।

​আর্জেন্টিনার সেই বিশ্বকাপ যাত্রা অবশ্য শুরু হয়েছিল দুঃস্বপ্ন দিয়ে। প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ১-০ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। সেই আসরে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেডি আডু ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে, যাকে অনেকে ‘নতুন পেলে’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।
তবে দ্বিতীয় ম্যাচেই দৃশ্যপট বদলে দেন মেসি। মিশরের বিপক্ষে শুরুর একাদশে মাঠে নেমে ৪৭ মিনিটে বোকা জুনিয়র্সের হুলিও বারোশোর ক্রস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তিনি। পাবলো জাবালেতার অন্য গোলটিতে ২-০ ব্যবধানের জয় পায় আর্জেন্টিনা, যা তাদের শেষ ষোলোর দৌড়ে টিকিয়ে রাখে।
সেই আসরের আড়াই সপ্তাহের মধ্যেই মেসি নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়; টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল এবং ৬ গোল করে গোল্ডেন বুট জয় করেছিলেন তিনি।
​আজকের নকআউট ম্যাচে গোল করতে পারলে মেসি ফুটবল ইতিহাসের অভিজাত এক তালিকায় নাম লেখাবেন। বিশ্বকাপের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করার কৃতিত্ব দেখাবেন তিনি।
এর আগে এই অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন জাস্ট ফন্টেইন, জাইরজিনহো, গের্ড মুলার, রিভালদো এবং হামেস রদ্রিগেস। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন মেসি। গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ডের সাথে ৭ গোল নিয়ে তিনি বর্তমানে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
​ইতিমধ্যেই উত্তর আমেরিকা বিশ্বকাপে বেশ কিছু রেকর্ডের মালিক হয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। বিশ্বকাপের নকআউট পর্বে মেসির গোলে অবদান এখন ১২টি (৬ গোল ও ৬ অ্যাসিস্ট), যা ১৯৬৬ সালের রেকর্ড সংরক্ষণের পর থেকে সর্বোচ্চ।
এছাড়া বিশ্বকাপে টানা ৮টি ম্যাচে গোল করে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি, যা আর কারো নেই। বর্তমানে ২০ গোল নিয়ে মেগা এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে এককভাবে সবার উপরে আছেন মেসি, যেখানে ১৯ গোল নিয়ে তার পেছনে রয়েছেন এমবাপে।
আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১০টায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। এই ম্যাচের জয়ী দল আগামী রোববার শেষ আটে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার মুখোমুখি হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মেসির জাদুকরী স্মৃতির মিশরেই নতুন রেকর্ডের হাতছানি

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত