সংবাদ

‘খেলা শেষ, খোদা হাফেজ’, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম

‘খেলা শেষ, খোদা হাফেজ’, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার মাধ্যমে জামায়াত-শিবির এবং রাইট উইং বলয় নিজেদের নির্বাচনি বৈতরণী পার করে নিয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (৫ জুলাই) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

​‘খেলা শেষ, খোদা হাফেজ!’ শিরোনামের ওই পোস্টে তিনি ডানপন্থী রাজনৈতিক কুশীলবদের তীব্র সমালোচনা করেন।

​ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন: ​"খেলা শেষ, খোদা হাফেজ! রাইট উইং এক্টর আর কুশীলবদের ফার-রাইট এলেমেন্টস ইউজ করার ভয়ঙ্কর খেলা এখন কোন পর্যায়ে আছে? মব সন্ত্রাস, মাজার, পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলায় ওদের মার্সেনারি হিসাবে ব্যবহারের ভেতর দিয়ে নির্বাচনি বৈতরণী পার করা শেষ। এখন হাত ধুয়ে ফেলবে জাশি-রাইট উইং বলয়!"

​তিনি অভিযোগ করেন, গত দুই বছর ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর আস্কারা ও শরিকানায় উগ্র-ডানপন্থী উপাদানগুলো তৈরি ও পুষ্ট হয়েছে। এর উদ্দেশ্য ছিল জুলাইয়ের গণ-অভ্যুত্থানকে একটি ‘ইসলামি’, ‘ঐতিহ্যবাদী’ বা ‘পুনর্জাগরণবাদী’ বিপ্লব হিসেবে প্রতিষ্ঠা করা।

​মাহফুজ আলম আরও উল্লেখ করেন, এই গোষ্ঠীর অনলাইন ও অফলাইন মব-নৈরাজ্যের কারণেই মূলত সেকুলার ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে জুলাই বিপ্লব নিয়ে একধরনের বীতশ্রদ্ধা তৈরি হয়েছে। এ বিষয়ে বিজ্ঞজনরা এখন মুখ খুলবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

​পোস্টের শেষ অংশে সাবেক এই উপদেষ্টা তাঁর ব্যক্তিগত লড়াইয়ের কথা তুলে ধরে বলেন, তিনি গত বছরের শুরু থেকেই এই ধরনের উগ্র-ডানপন্থী গুন্ডাতন্ত্র ও ডিজিটাল মবের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আর এই কারণে কুশীলবদের চক্রান্ত এবং তাদের মাঠপর্যায়ের কর্মীদের (ফুটসোলজার) দৌরাত্ম্য তাঁকে কম সহ্য করতে হয়নি। ​ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "সামনের দিনগুলি সবার জন্য Reckoning (হিসাব-নিকাশের) এর।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

‘খেলা শেষ, খোদা হাফেজ’, সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত