সংবাদ

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১১:০৬ এএম

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার
সীমান্তে নিয়মিত টহলকালে এসব সামগ্রী উদ্ধার করা হয়। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদক উদ্ধার করেছেন। বুধবার (৮ জুলাই) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত দেড়টার দিকে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযানে যায়। এ সময় সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পিস্তলটি বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও মাদক উদ্ধার করেছেন। বুধবার (৮ জুলাই) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত দেড়টার দিকে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযানে যায়। এ সময় সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই বস্তা তল্লাশি করে একটি যুক্তরাষ্ট্রের তৈরি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। পিস্তলটি বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত