কুমিল্লার আদর্শ সদর উপজেলায় আর্জেন্টিনা ও মিসরের ফুটবল ম্যাচ দেখা নিয়ে সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরে মো. শরিফুল ইসলাম (৩৫) নামে ১ যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১১টার দিকে দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাঙ্গা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করনী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় একজন মিশুকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) রাতে একটি চায়ের দোকানে বসে স্থানীয়রা আর্জেন্টিনা বনাম মিসরের ফুটবল ম্যাচ দেখছিলেন। খেলায় আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর উপস্থিত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় বাবু ও মাইন উদ্দিন নামে ২ যুবক শরিফুলের মাথায় গুরুতর আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাজিরা বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শংকর কান্তি দাস বলেন, ফুটবল ম্যাচ দেখা নিয়ে উত্তেজনার জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় অভ্যন্তরীণ আঘাতেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন