জামালপুর শহরে আওয়ামী লীগের এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় মনোয়ারা আলী সুপার মার্কেটের একটি কার্যালয়ে প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।
কার্যালয়টি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনিরের ব্যক্তিগত চেম্বার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ওই মার্কেটের দ্বিতীয় তলায় কামরুল হাসানের কার্যালয়ে অভিযান চালানো হয়। তালা মিস্ত্রির সহায়তায় কক্ষের তালা খুলে তল্লাশি চালায় পুলিশ। এ সময় একটি টেবিলের ড্রয়ার থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ছাড়া অন্য একটি কক্ষের মেঝেতে রাখা কম্বলের ভেতর থেকে ২ টি পাইপগান, পাইপগান ও পিস্তলের গুলি, ৬ টি ককটেল এবং ২ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, কার্যালয়টি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক সদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
\

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন