সংবাদ

ভৈরবে ৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ পিএম

ভৈরবে ৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা
ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : সংবাদ

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) দুপুরে শহরের রানী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রানী বাজার এলাকার বিভিন্ন গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রমজান স্টোরের মালিক রমজান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিষিদ্ধ জাল মজুত ও বিক্রির দায়ে ফরহাদ স্টোরের মালিক ফরহাদ মিয়াকে ১ লাখ টাকা এবং রানা স্টোরের মালিক রানা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালগুলো পরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ৫০ লাখ টাকারও বেশি মূল্যের জাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ভৈরবে ৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ জুলাই) দুপুরে শহরের রানী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিত করতে এই বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রানী বাজার এলাকার বিভিন্ন গুদামে তল্লাশি চালিয়ে প্রায় ২ হাজার ৫০০ বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রমজান স্টোরের মালিক রমজান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নিষিদ্ধ জাল মজুত ও বিক্রির দায়ে ফরহাদ স্টোরের মালিক ফরহাদ মিয়াকে ১ লাখ টাকা এবং রানা স্টোরের মালিক রানা মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালগুলো পরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আজিমুল হক বলেন, মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ৫০ লাখ টাকারও বেশি মূল্যের জাল জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত