সংবাদ

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রতিনিধি, মনোহরদী (নরসিংদী)
প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন মাদ্রাসার ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার চরমান্দালীয়া গ্রামের ‘জামিয়া রহমানীয়া মাদ্রাসা’য় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শরিফুল ইসলাম (৩০)। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিশনন্দী গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। শরিফুল দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জানান, সকালে মাদ্রাসায় পাঠদান চলাকালে ভবনটির নির্মাণকাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় একটি লোহার রড বহনের সময় অসাবধানতাবশত পাশের প্রধান বিদ্যুৎ লাইনের ওপর গিয়ে পড়ে। এতে রডটি বিদ্যুতায়িত হয়ে শরিফুল ইসলাম গুরুতর দগ্ধ ও আহত হন।

বিকট শব্দ শুনে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। শরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাশের কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শ্রমিকের মরদেহ কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মনোহরদীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন মাদ্রাসার ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে উপজেলার চরমান্দালীয়া গ্রামের ‘জামিয়া রহমানীয়া মাদ্রাসা’য় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শরিফুল ইসলাম (৩০)। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিশনন্দী গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। শরিফুল দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসার নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ জানান, সকালে মাদ্রাসায় পাঠদান চলাকালে ভবনটির নির্মাণকাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় একটি লোহার রড বহনের সময় অসাবধানতাবশত পাশের প্রধান বিদ্যুৎ লাইনের ওপর গিয়ে পড়ে। এতে রডটি বিদ্যুতায়িত হয়ে শরিফুল ইসলাম গুরুতর দগ্ধ ও আহত হন।

বিকট শব্দ শুনে মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। শরিফুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাশের কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত শ্রমিকের মরদেহ কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত