সংবাদ

সন্দ্বীপে টর্নেডোর তাণ্ডব, লণ্ডভণ্ড ২৫ ঘরবাড়ি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

সন্দ্বীপে টর্নেডোর তাণ্ডব, লণ্ডভণ্ড ২৫ ঘরবাড়ি
সন্দ্বীপে টর্নেডোর তাণ্ডবে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি। ছবি : সংবাদ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হঠাৎ আঘাত হানা এক টর্নেডোর তাণ্ডবে অন্তত ২৫টি বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে একটি দোকান ও একটি ইটভাটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, মুহূর্তের মধ্যে ধেয়ে আসা টর্নেডোটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। টর্নেডোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় তীব্র বাতাসে ঘরবাড়ির চালা ও বিভিন্ন স্থাপনা উড়ে যাচ্ছে। এ সময় আতঙ্কিত নারী ও শিশুদের চিৎকার করতে শোনা যায়। মাত্র কয়েক মিনিটের স্থায়িত্বে গ্রামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘টর্নেডোর আঘাতে ২০ থেকে ২৫টি বসতঘরের চালা উড়ে গেছে। একটি দোকান ও আমার নিজের একটি ইটভাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে মানুষ দিশাহারা হয়ে পড়েছে।’

উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সন্দ্বীপে টর্নেডোর তাণ্ডব, লণ্ডভণ্ড ২৫ ঘরবাড়ি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় হঠাৎ আঘাত হানা এক টর্নেডোর তাণ্ডবে অন্তত ২৫টি বসতঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে একটি দোকান ও একটি ইটভাটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, মুহূর্তের মধ্যে ধেয়ে আসা টর্নেডোটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। টর্নেডোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় তীব্র বাতাসে ঘরবাড়ির চালা ও বিভিন্ন স্থাপনা উড়ে যাচ্ছে। এ সময় আতঙ্কিত নারী ও শিশুদের চিৎকার করতে শোনা যায়। মাত্র কয়েক মিনিটের স্থায়িত্বে গ্রামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘টর্নেডোর আঘাতে ২০ থেকে ২৫টি বসতঘরের চালা উড়ে গেছে। একটি দোকান ও আমার নিজের একটি ইটভাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে মানুষ দিশাহারা হয়ে পড়েছে।’

উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত