সংবাদ

ডাকাতি হওয়া ৭০ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

ডাকাতি হওয়া ৭০ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২
বন্দর থানা। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনায় ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের অঙ্কুর মিয়া (৫০) ও লক্ষ্মীপুর সদরের নূর নবী (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ভোরে বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় নিলুফা বেগমের মালিকানাধীন একটি গ্যারেজে ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত হানা দেয়। তারা গ্যারেজের ব্যবস্থাপক ফয়সালকে দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে জিম্মি করে ১০৬টি অটোরিকশার ব্যাটারি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গ্যারেজের মালিক থানায় মামলা করেন।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত জানান, ঘটনার পর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং বাকি ব্যাটারিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ডাকাতি হওয়া ৭০ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে একটি অটোরিকশা ও সিএনজি গ্যারেজে ডাকাতির ঘটনায় ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রামের অঙ্কুর মিয়া (৫০) ও লক্ষ্মীপুর সদরের নূর নবী (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ভোরে বন্দরের মদনপুরের আন্দিরপাড় এলাকায় নিলুফা বেগমের মালিকানাধীন একটি গ্যারেজে ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত হানা দেয়। তারা গ্যারেজের ব্যবস্থাপক ফয়সালকে দেশীয় অস্ত্রের মুখে হাত-পা বেঁধে জিম্মি করে ১০৬টি অটোরিকশার ব্যাটারি লুট করে নিয়ে যায়। এ ঘটনায় গ্যারেজের মালিক থানায় মামলা করেন।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত জানান, ঘটনার পর বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে লুণ্ঠিত ৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, এই ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং বাকি ব্যাটারিগুলো উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত