সংবাদ

শিং মাছে লাল রং, ব্যবসায়ীদের জেল

নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
নিজস্ব বার্তা পরিবেশক, মাদারীপুর
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম

শিং মাছে লাল রং, ব্যবসায়ীদের জেল
অভিযুক্ত দুই ব্যবসায়ী- আপন ও আলমগীর । ছবি : সংবাদ

মাদারীপুরের শিবচর পৌর বাজারে শিং মাছে কৃত্রিম ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করার দায়ে ২ মাছ ব্যবসায়ীকে ১  মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে শিবচর উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ অভিযানে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ২ ব্যবসায়ী হলেন আপন (২২) ও আলমগীর (৪৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১ ক্রেতা ওই বাজার থেকে শিং মাছ কিনে বাড়িতে নিয়ে যান। মাছ কাটার সময় তিনি দেখেন সেগুলোর গায়ে কৃত্রিম রং মাখানো। সাধারণ শিং মাছের মতো উজ্জ্বল দেখাতে এই কারসাজি করা হয়েছে বুঝতে পেরে ওই ক্রেতা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানান।

অভিযোগের ভিত্তিতে শিবচর পৌরসভার পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা দ্রুত বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে রং মেশানো মাছসহ ওই ২ ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের প্রত্যেককে ১ মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইখা সুলতানা বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে শিং মাছে কৃত্রিম রং ব্যবহার করছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ভেজাল বা ক্ষতিকর উপায়ে খাদ্য বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না, কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

শিং মাছে লাল রং, ব্যবসায়ীদের জেল

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত