সংবাদ

দুর্যোগ মোকাবিলায় তিস্তাপারে প্রস্তুতিমূলক মহড়া

প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: ৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

দুর্যোগ মোকাবিলায় তিস্তাপারে প্রস্তুতিমূলক মহড়া
দুর্যোগের আগেই প্রস্তুতি, তিস্তার তীরে মহড়া। ছবি : সংবাদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে তিস্তা নদীর তীরে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে দিনব্যাপী এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বালুরচর-ছাটগ্রাম এলাকায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করা হয়।

জেড জুরিখ ফাউন্ডেশনের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত ‘জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। চণ্ডিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই আয়োজনের মূল দায়িত্বে ছিল। দুর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্যোগকালীন করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইফফাত জাহান তুলি। চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। বিশেষ করে তিস্তাপারের মানুষের জন্য এ ধরনের মহড়া জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহড়ায় স্থানীয় শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দুর্যোগ মোকাবিলায় তিস্তাপারে প্রস্তুতিমূলক মহড়া

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে তিস্তা নদীর তীরে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে দিনব্যাপী এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বালুরচর-ছাটগ্রাম এলাকায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্য সামনে রেখে এই আয়োজন করা হয়।

জেড জুরিখ ফাউন্ডেশনের অর্থায়নে এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়িত ‘জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্ট’-এর আওতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। চণ্ডিপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই আয়োজনের মূল দায়িত্বে ছিল। দুর্যোগের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, শিক্ষক ও শিক্ষার্থীদের দুর্যোগকালীন করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইফফাত জাহান তুলি। চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। বিশেষ করে তিস্তাপারের মানুষের জন্য এ ধরনের মহড়া জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহড়ায় স্থানীয় শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত