সংবাদ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ
ঝিনাইদহ থানা। ছবি : সংগৃহীত

ঝিনাইদহে চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত লিটন বিশ্বাসকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ পৌর শহরের ভুটিয়ারগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকার মুদিদোকানি লিটন বিশ্বাস ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেন। শিশুটি কৌশলে দোকান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্য ও গ্রামবাসী জড়ো হয়ে দোকানে গিয়ে লিটন বিশ্বাসকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শিশুকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে আটকে রেখেছিলেন। পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারকে থানায় ডাকা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহে চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে এক মুদিদোকানির বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত লিটন বিশ্বাসকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শুক্রবার (১০ জুলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ পৌর শহরের ভুটিয়ারগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভুটিয়ারগাতি বিশ্বাসপাড়া এলাকার মুদিদোকানি লিটন বিশ্বাস ওই শিশুকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি করেন। শিশুটি কৌশলে দোকান থেকে পালিয়ে বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্য ও গ্রামবাসী জড়ো হয়ে দোকানে গিয়ে লিটন বিশ্বাসকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শিশুকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে আটকে রেখেছিলেন। পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। চিকিৎসা শেষে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারকে থানায় ডাকা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত