সংবাদ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৫, মামলা ৫৭

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৫, মামলা ৫৭
শেরেবাংলা নগর ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তাকৃতরা

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। পৃথক অভিযানে শেরেবাংলা নগর, মুগদা ও যাত্রাবাড়ী থানায় আরও ৬০ জন গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে- মিরপুর বিভাগে সর্বোচ্চ ৮৮ জন, ওয়ারী বিভাগে ৬১ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ২৪ জন ও গোয়েন্দা বিভাগে ২ জন রয়েছে।

অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে, ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, একটি মিশুক গাড়ি, ৯টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্র (চাপাতি, ছোরা, কুড়াল, শাবল, সুইচ গিয়ার চাকু), জুয়া খেলার সরঞ্জাম (কলকি, ডাইস বোর্ড) ও নগদ ৬১০ টাকা।

পৃথক অভিযানে শেরেবাংলা নগর থানা ৭ জন, মুগদা থানা ১৭ জন এবং যাত্রাবাড়ী থানা ২৯ জনকে গ্রেপ্তার করেছে। যাত্রাবাড়ী থানায় গ্রেপ্তারদের মধ্যে ২ জন পরোয়ানামূলে, ২২ জন মোবাইল কোর্টে এবং ৫ জন পুরাতন মামলায় গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৫, মামলা ৫৭

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত