সংবাদ

নবীগঞ্জে চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম

নবীগঞ্জে চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি : সংবাদ

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় একটি ইজিবাইকের (মিশুক) ব্যাটারি চুরির চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার বরাকনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শোয়েব মিয়া উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে বরাকনগর এলাকার একটি অটো রাইস মিল প্রাঙ্গণে চার্জে রাখা একটি ইজিবাইকের ব্যাটারি খোলার চেষ্টা করেন শোয়েব মিয়া। এ সময় সচল বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।

আজ সকালে রাইস মিলের চালক কাজে এসে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের ব্যাটারি চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নবীগঞ্জে চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় একটি ইজিবাইকের (মিশুক) ব্যাটারি চুরির চেষ্টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শোয়েব মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার বরাকনগর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শোয়েব মিয়া উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে বরাকনগর এলাকার একটি অটো রাইস মিল প্রাঙ্গণে চার্জে রাখা একটি ইজিবাইকের ব্যাটারি খোলার চেষ্টা করেন শোয়েব মিয়া। এ সময় সচল বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।

আজ সকালে রাইস মিলের চালক কাজে এসে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইকের ব্যাটারি চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত