সংবাদ

হাম উপসর্গে ঝরল আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৩৮

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ০৪:৩৫ পিএম

হাম উপসর্গে ঝরল আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৩৮
ছবি : সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে। রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে। এছাড়া একই সময়ে সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনই শিশু। এ নিয়ে মার্চ থেকে হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গে মারা গেছেন ৬৪৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং অপুষ্টি এই প্রাদুর্ভাব বাড়ার অন্যতম কারণ। প্রান্তিক জনগোষ্ঠী ও শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের হামের টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছে। পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৫ জুলাই ২০২৬

হাম উপসর্গে ঝরল আরও ৭ প্রাণ, মৃত্যু বেড়ে ৭৩৮

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশু মারা গেছে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে। রোববার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে। এছাড়া একই সময়ে সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনই শিশু। এ নিয়ে মার্চ থেকে হাম ও উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭৩৮ জনের। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৩ জন এবং হামের উপসর্গে মারা গেছেন ৬৪৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা না নেওয়া এবং অপুষ্টি এই প্রাদুর্ভাব বাড়ার অন্যতম কারণ। প্রান্তিক জনগোষ্ঠী ও শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ বেশি দেখা যাচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের হামের টিকা দেওয়ার ওপর জোর দিচ্ছে। পাশাপাশি হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত