সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ রবিবার (১২ জুলাই) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবীর স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট বিভাগ) কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে আজ চেম্বার কোর্টের কার্যক্রমও পুরোপুরি বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি। তিনি নিজের, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের সময় তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেন। এরপর ২০০১ সালে বিএনপি আবারও ক্ষমতায় এলে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন। মৃত্যু অব্দি তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন