সংবাদ

স্বৈরাচারী সরকার ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল : প্রতিমন্ত্রী টুকু

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

স্বৈরাচারী সরকার ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল : প্রতিমন্ত্রী টুকু
টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংবাদ

দীর্ঘ ৯ বছর বিরতির পর টাঙ্গাইলে আবারও শুরু হয়েছে ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সরকার দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল। দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির ছিল। বর্তমান সরকার খেলাধুলার হারানো গৌরব ও পরিবেশ ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে খেলাধুলার প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। আমরা একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর, এ বিষয়ে কোনো আপস করা হবে না।’

টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব আরিফুল হক প্রিন্সসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।

এবারের টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা অংশ নিচ্ছে। প্রতিটি দলে সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলার সুযোগ পাবেন। উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল সদর উপজেলা ও বাসাইল উপজেলা মুখোমুখি হয়।

প্রতিযোগিতার সূচি অনুযায়ী, ১৩ জুলাই দ্বিতীয় লেগ, ১৫ থেকে ১৯ জুলাই সুপার সিক্স এবং ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী ১ আগস্ট টাঙ্গাইল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলামের উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। সর্বশেষ ২০১৫ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১১ জুলাই ২০২৬

স্বৈরাচারী সরকার ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছিল : প্রতিমন্ত্রী টুকু

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত