বাংলাদেশের মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত শিল্পধারার সিনেমার দুই নির্মাতা এবার এক হচ্ছেন একই প্রকল্পে। রায়হান রাফী এবং আবদুল্লাহ মোহাম্মদ সাদ-এর নতুন চলচ্চিত্র ‘আইস’ আন্তর্জাতিক চলচ্চিত্র উন্নয়ন কর্মসূচি কোপ্রসেস ল্যাব ২০২৬-এ নির্বাচিত হয়েছে। ছবিটির প্রযোজক তানভীর হোসেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে
পৃথক পোস্টে নির্মাতা ও প্রযোজক এই সুখবর জানান। নিজের পোস্টে রায়হান রাফী লেখেন,
‘কিছু চলচ্চিত্র একটি গল্প দিয়ে শুরু হয়, কিছু শুরু হয় একটি প্রশ্ন দিয়ে। ‘আইস’ শুরু
হয়েছে একটি বিশ্বাস থেকে।’ তার ভাষায়, শিল্পধারার ও বাণিজ্যিক চলচ্চিত্রের মধ্যে দীর্ঘদিনের
বিভাজন ভেঙে এমন একটি সিনেমা নির্মাণই তাদের লক্ষ্য, যা একই সঙ্গে আবেগপূর্ণ, বিনোদনমূলক,
চিন্তাশীল এবং বৃহৎ দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে।
নতুন এই সহযোগিতা
নিয়ে রাফী জানান, আবদুল্লাহ মোহাম্মদ সাদ চলচ্চিত্রে মনস্তাত্ত্বিক গভীরতা, নৈতিক সংকট
এবং মানুষের অন্তর্জগত তুলে ধরতে দক্ষ। অন্যদিকে তিনি নিজে গতি, ব্যাপ্তি, আবেগ এবং
বৃহত্তর দর্শকের সঙ্গে সংযোগ তৈরির অভিজ্ঞতা নিয়ে কাজ করছেন। এই দুই ভিন্ন চলচ্চিত্র
ভাষার সমন্বয়েই ‘আইস’ নিজস্ব পরিচয় তৈরি করবে বলে তার বিশ্বাস।
প্রযোজক তানভীর
হোসেনও মনে করেন, শিল্পধারার ও বাণিজ্যিক সিনেমার মধ্যে কৃত্রিম বিভাজনের কোনো প্রয়োজন
নেই। তার মতে, দীর্ঘস্থায়ী প্রভাব ফেলা প্রতিটি চলচ্চিত্রেই শিল্পের উপস্থিতি থাকে,
আবার দর্শকের কাছে পৌঁছাতে হলে সেই চলচ্চিত্রকে আবেগ, ছন্দ ও বিনোদনের ভাষাও জানতে
হয়। এই দর্শন থেকেই ‘আইস’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান,
কোপ্রসেস ল্যাব ২০২৬-এ নির্বাচিত হওয়াকে তারা ছবিটির গুরুত্বপূর্ণ প্রথম আন্তর্জাতিক
স্বীকৃতি হিসেবে দেখছেন। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রকল্পগুলো চিত্রনাট্য উন্নয়ন,
আন্তর্জাতিক মেন্টরশিপ, সহ-প্রযোজনা এবং সম্ভাব্য অর্থায়নের সুযোগ পায়। ফলে আন্তর্জাতিক
অঙ্গনে একটি চলচ্চিত্রের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
বর্তমানে রায়হান
রাফীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রেশার কুকার’ দর্শকদের প্রশংসা পেয়েছে এবং
তার নির্মাণাধীন রয়েছে ‘সুড়ঙ্গ ২’। অন্যদিকে আবদুল্লাহ মোহাম্মদ সাদ ‘লাইভ ফ্রম ঢাকা’
ও ‘রেহানা মরিয়ম নূর’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। বর্তমানে তিনি
নতুন ওয়েব সিরিজ ‘অ্যানি’ নিয়ে কাজ করছেন।
নির্মাতারা জানিয়েছেন,
খুব শিগগিরই ‘আইস’-এর গল্প, অভিনয়শিল্পী এবং নির্মাণসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য প্রকাশ
করা হবে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন