দেশের বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও বন্যার কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে দেশজুড়ে ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সোমবার (১৩ জুলাই) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে। বন্যার্তদের জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করতে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলার জন্য চার দফায় মোট ৬৫ লাখ টাকা এবং এক হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বন্যা কবলিত অন্যান্য জেলাগুলোর মধ্যে কক্সবাজারে ৩০ লাখ টাকা ও ৪৫০ মেট্রিক টন চাল, রাঙ্গামাটিতে ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল, খাগড়াছড়িতে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল এবং বান্দরবানে ২০ লাখ টাকা ও ৪০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া মৌলভীবাজারে ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন চাল এবং হবিগঞ্জে ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল সহায়তা পাঠানো হয়েছে। এই সাতটি জেলায় মোট ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
এদিকে দেশের বাকি ৫৭টি জেলার জন্য মন্ত্রণালয় থেকে প্রতিটিতে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা এবং ১০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই ৫৭টি জেলার জন্য মোট ২ কোটি ৮৫ লাখ টাকা এবং ৫ হাজার ৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ প্রদান করা হয়েছে।
সরকারি এই মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি প্রয়োজনে কাজে লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন