বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচির সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রান্স।
সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে এ আগ্রহের কথা জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে ডিজিটাল প্রযুক্তি, টেলিযোগাযোগ, বিজ্ঞান, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ উন্নয়ন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে আর্থ অবজারভেশন স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে সরকার দেশের প্রয়োজন বিবেচনায় একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট স্থাপনের সম্ভাব্যতা যাচাই করছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, স্যাটেলাইট প্রযুক্তিতে ফ্রান্সের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যা-মার্ক সেরে-শার্লে বলেন, আর্থ অবজারভেশন স্যাটেলাইট কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি ও নগর পরিকল্পনা, সীমান্ত নিরাপত্তা এবং সামুদ্রিক নজরদারিসহ বিভিন্ন খাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি জানান, সম্ভাব্যতা সমীক্ষা, প্রযুক্তি হস্তান্তর, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, এ প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও ফ্রান্স আগ্রহী।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফ্রান্সের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশে এয়ারবাসের প্রধান প্রতিনিধি রাফায়েল গোমেজ এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন