সংবাদ

সখিপুরে নিষিদ্ধ বড়িসহ দুই সহোদর গ্রেপ্তার

প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম

সখিপুরে নিষিদ্ধ বড়িসহ দুই সহোদর গ্রেপ্তার
টাঙ্গাইলের সখিপুরে ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ টাকাসহ গ্রেপ্তার দুই ভাই। ছবি : সংবাদ

খাটের নিচেই ছিল মাদকের স্তূপ। কাঠের খাটের তোশকের নিচে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটের বিশাল ভান্ডার। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চোখ এড়ানো সম্ভব হয়নি। সোমবার (১৩ জুলাই) সকালে টাঙ্গাইলের সখিপুরে এই মাদকসহ দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সখিপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর (ময়থাচালা) এলাকার সালাম সিকদারের ছেলে মো. সুমন সিকদার (২২) ও মো. শুভ সিকদার (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৯টার দিকে সুমন সিকদারের বাড়িতে ঝটিকা অভিযান চালায় অধিদপ্তরের একটি চৌকস দল। তল্লাশির একপর্যায়ে ঘরের ভেতরের একটি খাটের তোশকের নিচে লুকানো একটি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগ খুলে ৫৮টি ব্লিস্টারে মোট ৫৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (তাপাল-১০০) ট্যাবলেট পাওয়া যায়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকাও জব্দ করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এসব নিষিদ্ধ মাদকের বাজারমূল্য প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা। অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে আলামতগুলো জব্দ ও সিলগালা করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইদুর রহমান জানান, গ্রেপ্তার দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় নিষিদ্ধ এই মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ ছিল। সখিপুর থানায় মামলা রুজু শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

সখিপুরে নিষিদ্ধ বড়িসহ দুই সহোদর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত