সংবাদ

আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:৫০ এএম

আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন। বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। অনেকগুলো কর্মসূচির মধ্যে আমরা সারা দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি চালু রাখতে চাই।’

​আজ সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

​প্রধানমন্ত্রী বলেন, ‘আজ এখানে দুই হাজার ৫০০ গাছের চারা রোপণ করা হবে। তবে শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন বাবা-মায়ের কাজ শেষ হয় না, তাকে যত্নসহকারে গড়ে তুলতে হয়; ঠিক তেমনি আজকে যে গাছের চারা রোপণ করা হবে, সেটি নির্দিষ্ট আকারে বড় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে।’

এর আগে পূর্ব নির্ধারিত সফরসূচি অনুযায়ী সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছায়। সেখানে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

​প্রধানমন্ত্রীর স্পষ্ট নিষেধ থাকায় তাঁর ছবি সংবলিত কোনো স্বাগত তোরণ (গেট) নির্মাণ করা হয়নি এবং কোনো ব্যানার-ফেস্টুনও ছিল না। তবে তা সত্ত্বেও বরিশালের প্রবেশপথ গৌরনদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান।

গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশ্যে রওনা করেছেন।

​দুপুরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিসংলগ্ন সাগরদী খালের পাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এ ছাড়াও বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত