সংবাদ

নওগাঁয় ৮০ হাজার টাকার রিং জাল উদ্ধার

প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ পিএম

নওগাঁয় ৮০ হাজার টাকার রিং জাল উদ্ধার
জনসম্মুখে অবৈধ রিং জাল ধ্বংস করছে প্রশাসন। ছবিঃ সংবাদ

নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাট এলাকায় এই অভিযান চালানো হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে সেলিম নামের এক ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, নদী ও খালে একশ্রেণির অসাধু জেলে রিং জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১ হাজার ৫০০ মিটার রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এ সময় থানা-পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

নওগাঁয় ৮০ হাজার টাকার রিং জাল উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের অবৈধ রিং জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমসপাড়া হাট এলাকায় এই অভিযান চালানো হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের দায়ে সেলিম নামের এক ব্যক্তিকে মৎস্য সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আত্রাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, নদী ও খালে একশ্রেণির অসাধু জেলে রিং জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১ হাজার ৫০০ মিটার রিং জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এ সময় থানা-পুলিশ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত