রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের বীরত্বগাথা ও দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, শহীদদের এই আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন