সংবাদ

খালের ময়লা পরিষ্কারে যুবদলের বিশেষ উদ্যোগ

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম

খালের ময়লা পরিষ্কারে যুবদলের বিশেষ উদ্যোগ
পরিচ্ছন্ন শহর গড়তে পৌরবাসীর সহযোগিতার আহ্বান জানিয়ে খাল সংস্কার শুরু। ছবি : সংবাদ

জামালপুর শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গবাখালী খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের বাগেরহাটা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় জেলা যুবদলের নেতা ইমরান হোসেন, মোহাম্মদ রতনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সোহেল রানা খান বলেন, বর্ষা মৌসুমে শহরের খাল ও নালাগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জনদুর্ভোগ কমাতে এবং পানি চলাচল স্বাভাবিক রাখতে যুবদলের পক্ষ থেকে গবাখালী খাল পরিষ্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শহরের অন্যান্য খাল ও ড্রেন পরিষ্কারেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে যুবদল নেতারা শহরকে পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানিয়ে তারা ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

খালের ময়লা পরিষ্কারে যুবদলের বিশেষ উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জামালপুর শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গবাখালী খাল পরিষ্কার কার্যক্রম শুরু করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের বাগেরহাটা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা যুবদলের সদস্যসচিব সোহেল রানা খান এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এ সময় জেলা যুবদলের নেতা ইমরান হোসেন, মোহাম্মদ রতনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে সোহেল রানা খান বলেন, বর্ষা মৌসুমে শহরের খাল ও নালাগুলো ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জনদুর্ভোগ কমাতে এবং পানি চলাচল স্বাভাবিক রাখতে যুবদলের পক্ষ থেকে গবাখালী খাল পরিষ্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে শহরের অন্যান্য খাল ও ড্রেন পরিষ্কারেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে যুবদল নেতারা শহরকে পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানিয়ে তারা ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত