বিশ্ব সাপ দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ভাড়াউড়া গ্রামের যোবায়ের আহমেদের বাড়ি থেকে গত কয়েক দিন ধরে হাঁস ও মুরগির বাচ্চা নিখোঁজ হচ্ছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা একটি বড় অজগরকে বাড়ির দেয়াল বেয়ে পাশের গাছে উঠতে দেখেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল ও পরিবেশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগ জানিয়েছে, পর্যবেক্ষণের পর সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেব গত ১৪ জুলাই পরলোকগমন করেছেন। বাবার মৃত্যুতে শোকাতুর থাকার মধ্যেও পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় তার ছেলে স্বপন কুমার দেব সজল এই উদ্ধার অভিযানে অংশ নেন। বিশ্ব সাপ দিবসে সাপটি উদ্ধারের ঘটনাটি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতার বার্তা দিচ্ছে বলে মনে করছেন পরিবেশকর্মীরা।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন