শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রথমেলা। মেলার সারি সারি দোকানে স্থান পেয়েছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ। মাটির তৈরি গরু, ঘোড়া, হাতি, বাঘ ও হরেক রঙের হাঁড়ি-পাতিল সব মিলিয়ে মেলা প্রাঙ্গণে ফুটে উঠেছে গ্রামীণ বাংলার এক চিরায়ত রূপ।
মেলায় আসা দর্শনার্থীরা জানান, প্লাস্টিক ও আধুনিক খেলনার ভিড়ে মাটির এসব খেলনা তাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। একসময় রথমেলা মানেই ছিল নাগরদোলায় চড়া আর মাটির খেলনা কেনা। সেই আবেদন আজও কমেনি। বড়দের পাশাপাশি শিশুদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
প্রতিবছরের মতো এবারও শ্রীমঙ্গলের রথমেলা শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে লোকজ সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনমেলায়। পর্যটন নগরী হিসেবে পরিচিত এই উপজেলায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস হওয়ায় রথযাত্রা উৎসবটি সিলেট বিভাগের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে।
রথযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। মেলার চারপাশ ও প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতামূলক বার্তা প্রচার করছে প্রশাসন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লোকজ ঐতিহ্য, ধর্মীয় আবহ এবং শৈশবের স্মৃতিকে এক সুতোয় গেঁথে শ্রীমঙ্গলের রথমেলা আবারও প্রমাণ করল এটি বাংলার চিরায়ত সংস্কৃতি ও সম্প্রীতির এক প্রাণবন্ত উৎসব।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন