মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। বর্তমান সরকার নিয়মতান্ত্রিকভাবে সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সকালে টাঙ্গাইলের হ্যাপী মাঠ স্মৃতিচত্বরে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসক শরীফা হক। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। এই সনদের প্রতিটি প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করে যাব। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।’
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকার শহীদ পরিবারের পাশে আছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আলোচনা সভায় শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মহসিন কবিরসহ সকল শহীদের আদর্শ ধারণ করে রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়। এ সময় আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শহীদ ও আহত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, কর্মসংস্থান এবং হত্যা মামলাগুলোর দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবি জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টাঙ্গাইলকে মাদকমুক্ত করতে জেলা ও পুলিশ প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, শহীদ পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন