সংবাদ

ধামরাইয়ে যশোমাধবের রথ ঘিরে উৎসবের আমেজ

প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রতিনিধি, ধামরাই (ঢাকা)
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

 ধামরাইয়ে যশোমাধবের রথ ঘিরে উৎসবের আমেজ
ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধবের ৪২ ফুট উঁচু রথ। ছবি : সংবাদ

ঢাকার ধামরাইয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলা। দেশের বৃহত্তম এই রথযাত্রাকে ঘিরে ধামরাইয়ে এখন উৎসবের আমেজ। মন্দির ও রথ পরিচালনা কমিটি ইতিমধ্যে ৪২ ফুট উঁচু তিনতলা রথটির সাজসজ্জা ও যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া এই উৎসবে প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা। আজ সকাল ১০টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টায় কায়েতপাড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করবেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিকেল ৬টায় উদ্বোধনের পর ভক্তরা পাটের রশি দিয়ে টেনে রথটি কায়েতপাড়া থেকে যাত্রাবাড়ি মন্দিরে নিয়ে যাবেন। সেখানে ৯ দিন অবস্থানের পর আগামী ২৪ জুলাই ‘উল্টো রথযাত্রা’র মাধ্যমে রথটি পুনরায় মূল স্থানে ফিরিয়ে আনা হবে। রথটানা উৎসব ৯ দিনের হলেও মেলা চলবে মাসব্যাপী।

শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক বলেন, ‘উৎসব সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এটি লাখো ভক্তের এক মিলনমেলায় পরিণত হবে।’

ধামরাই উপজেলা প্রশাসন ও পুলিশ জানায়, রথযাত্রা ও মেলা উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩ শতাধিক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে পুরো মেলা প্রাঙ্গণজুড়ে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ধামরাইয়ে যশোমাধবের রথ ঘিরে উৎসবের আমেজ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত