সংবাদ

গাজীপুরে ভাওয়াল রাজাদের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

গাজীপুরে ভাওয়াল রাজাদের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু
গাজীপুরে শ্রী শ্রী মানিক্য মাধবের রথ টানছেন ভক্তরা। ছবি : সংবাদ

গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রবর্তিত শতাব্দীপ্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উৎসবমুখর পরিবেশে রথ টানার মধ্য দিয়ে এই ঐতিহাসিক উৎসবের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীদের এই অন্যতম ধর্মীয় উৎসবকে ঘিরে গাজীপুর শহরে এখন সাজ সাজ রব।

রথযাত্রা উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। গাজীপুরের জেলা প্রশাসক ও রথ মেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

উদ্বোধন শেষে হাজারো ভক্তের উপস্থিতিতে ঐতিহ্যবাহী রথটানা শুরু হয়। গাজীপুরসহ আশপাশের জেলা থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ এই ধর্মীয় আয়োজনে অংশ নেন। ভক্তরা রথ টেনে শান্তি, সম্প্রীতি ও জগতের কল্যাণ কামনা করেন।

রথযাত্রা উপলক্ষে শহরের রথখোলা এলাকাজুড়ে বসেছে বিশাল মেলা। ২০ দিনব্যাপী এই মেলায় সার্কাস, পুতুলনাচ, নাগরদোলার পাশাপাশি দেশীয় হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী ও খেলনার শতাধিক দোকান বসেছে। মেলা প্রাঙ্গণ এখন নানা ধর্ম ও বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

আয়োজকেরা জানান, মেলায় প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গাজীপুরে ভাওয়াল রাজাদের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরে ভাওয়াল রাজাদের প্রবর্তিত শতাব্দীপ্রাচীন শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনব্যাপী রথ মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উৎসবমুখর পরিবেশে রথ টানার মধ্য দিয়ে এই ঐতিহাসিক উৎসবের সূচনা হয়। সনাতন ধর্মাবলম্বীদের এই অন্যতম ধর্মীয় উৎসবকে ঘিরে গাজীপুর শহরে এখন সাজ সাজ রব।

রথযাত্রা উপলক্ষে গাজীপুর প্রেসক্লাব সংলগ্ন বটমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি। গাজীপুরের জেলা প্রশাসক ও রথ মেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

উদ্বোধন শেষে হাজারো ভক্তের উপস্থিতিতে ঐতিহ্যবাহী রথটানা শুরু হয়। গাজীপুরসহ আশপাশের জেলা থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ এই ধর্মীয় আয়োজনে অংশ নেন। ভক্তরা রথ টেনে শান্তি, সম্প্রীতি ও জগতের কল্যাণ কামনা করেন।

রথযাত্রা উপলক্ষে শহরের রথখোলা এলাকাজুড়ে বসেছে বিশাল মেলা। ২০ দিনব্যাপী এই মেলায় সার্কাস, পুতুলনাচ, নাগরদোলার পাশাপাশি দেশীয় হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী ও খেলনার শতাধিক দোকান বসেছে। মেলা প্রাঙ্গণ এখন নানা ধর্ম ও বর্ণের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।

আয়োজকেরা জানান, মেলায় প্রতিদিন ধর্মীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত