মেহেরপুরের গাংনীতে মাঠে কাজ শেষে সেচ পাম্পে হাত ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুল হক (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার ধর্মচাকী গ্রামের বোরিং মাঠে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ২ কৃষক আহত হয়েছেন।
নিহত নুরুল হক ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের সাহারুল ইসলাম (৩৫) ও সাইফুল ইসলাম (৩০)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে নুরুল হকসহ অন্য কৃষকেরা ধর্মচাকী বোরিং মাঠে কাজ করছিলেন। কাজ শেষে একটি বৈদ্যুতিক সেচ পাম্পের কাছে হাত ধুতে গেলে তারা হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। মাঠের অন্য লোকজন তাদের উদ্ধার করেন। এর মধ্যে নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, নুরুল হককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
/

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন