সংবাদ

রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত কারে ইয়াবা উদ্ধার, আটক ৩

প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত কারে ইয়াবা উদ্ধার, আটক ৩
ইয়াবা পাচারে ব্যবহৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি। ছবি : সংবাদ

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো সংবলিত স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় পাচারে জড়িত অভিযোগে ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাবার বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের সীমা ইসলাম (২২) ও ঢাকার উর্মি আক্তার ঊষা (১৮)।

ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, একটি চক্র লোগোযুক্ত গাড়ি ব্যবহার করে মাদক পাচার করছে এমন খবরে মহাসড়কের রাবার বাগান এলাকায় চেকপোস্ট বসানো হয়। একটি সন্দেহভাজন প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, আটকরা নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিত বলে দাবি করেছিলেন। তবে তল্লাশি চালিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত কারে ইয়াবা উদ্ধার, আটক ৩

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোগো সংবলিত স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় পাচারে জড়িত অভিযোগে ২ নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাবার বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের সীমা ইসলাম (২২) ও ঢাকার উর্মি আক্তার ঊষা (১৮)।

ডিএনসি কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, একটি চক্র লোগোযুক্ত গাড়ি ব্যবহার করে মাদক পাচার করছে এমন খবরে মহাসড়কের রাবার বাগান এলাকায় চেকপোস্ট বসানো হয়। একটি সন্দেহভাজন প্রাইভেট কারকে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়।

ডিএনসি কর্মকর্তারা জানান, আটকরা নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচিত বলে দাবি করেছিলেন। তবে তল্লাশি চালিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত