সংবাদ

মিয়ানমারে পাচার হচ্ছিল সার, আটক ৪

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

মিয়ানমারে পাচার হচ্ছিল সার, আটক ৪
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা ইউরিয়া সারসহ চারজনকে আটক করেছে বিজিবি। ছবি : সংবাদ

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারচেষ্টার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৪ বিজিবি এই তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গত বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আঞ্জুমানপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের বেড়িবাঁধ দিয়ে সারের বস্তা মাথায় নিয়ে মিয়ানমারের দিকে যাওয়ার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। পাচারকারীরা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. একরাম (২৭), মো. আয়েচ (২৪), মো. সাবেদ (১৬) ও মো. সাবেদ (২১)। বিজিবি জানিয়েছে, আটককৃতরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। ঘটনাস্থল থেকে ১৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় বাংলাদেশি পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মিয়ানমারে পাচার হচ্ছিল সার, আটক ৪

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ১৩ বস্তা বাংলাদেশি ইউরিয়া সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারচেষ্টার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৬৪ বিজিবি এই তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, গত বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আঞ্জুমানপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের বেড়িবাঁধ দিয়ে সারের বস্তা মাথায় নিয়ে মিয়ানমারের দিকে যাওয়ার সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। পাচারকারীরা বস্তা ফেলে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. একরাম (২৭), মো. আয়েচ (২৪), মো. সাবেদ (১৬) ও মো. সাবেদ (২১)। বিজিবি জানিয়েছে, আটককৃতরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। ঘটনাস্থল থেকে ১৩ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় বাংলাদেশি পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত