সংবাদ

গাড়াগঞ্জকে নতুন উপজেলা করার দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

গাড়াগঞ্জকে নতুন উপজেলা করার দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে পৃথক উপজেলা ও পৌরসভা করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শৈলকুপার ৬টি ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা ও পৌরসভা গঠন করলে এই অঞ্চলের মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা পাওয়া সহজ হবে। তারা দ্রুত গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার জন্য স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, শৈলকুপা উপজেলা বিএনপির সহসভাপতি কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তৃর্কি, উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিরুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান জাফর হোসেন মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

গাড়াগঞ্জকে নতুন উপজেলা করার দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জকে পৃথক উপজেলা ও পৌরসভা করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে শৈলকুপার ৬টি ইউনিয়নের কয়েকশ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা ও পৌরসভা গঠন করলে এই অঞ্চলের মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা পাওয়া সহজ হবে। তারা দ্রুত গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা ঘোষণার জন্য স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, শৈলকুপা উপজেলা বিএনপির সহসভাপতি কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তৃর্কি, উপজেলা যুবদলের আহ্বায়ক রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিরুল ইসলাম ও সাবেক ইউপি চেয়ারম্যান জাফর হোসেন মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত