সংবাদ

কুমিল্লায় বর্ণাঢ্য রথযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা কৃষিমন্ত্রীর

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা
জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম

কুমিল্লায় বর্ণাঢ্য রথযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা কৃষিমন্ত্রীর
ছবি : সংবাদ

আগামী প্রজন্মের কাছে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া বর্তমান প্রজন্মের পবিত্র দায়িত্ব ও কর্তব্য বলে উল্লেখ করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা এই কুমিল্লাকে সুন্দর করেছিলেন বলেই আজ আমরা একটি সুন্দর পরিবেশ উপভোগ করছি। আমাদের সবচাইতে বড় দায়িত্ব হলো আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর কুমিল্লা ও সুন্দর বাংলাদেশ উপহার দিয়ে যাওয়া। এই হোক আমাদের মূল প্রতিজ্ঞা।’

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কুমিল্লায় চিরকালই হিন্দু-মুসলমানরা মিলেমিশে বসবাস করে আসছে। হিন্দুদের পূজায় মুসলমানরা আসে, আবার মুসলমানদের ঈদে হিন্দু সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করে। আমাদের অতীত যেমন ছিল, বর্তমানেও আমরা তাই দেখছি। ভবিষ্যতেও আমাদের আগামী প্রজন্মের কাছে এই সম্প্রীতির বাংলাদেশ রেখে যেতে চাই।’

পৃথিবীর সব ধর্মই ন্যায় ও কল্যাণের কথা বলে উল্লেখ করে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘কোনো ধর্মই অন্যায়কে প্রশ্রয় দেয় না। প্রতিটি ধর্মের মূল শিক্ষা হলো—ন্যায় করো, ভালো করো এবং মানবকল্যাণে কাজ করো। আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু আগামীতে যারা আসবে তাদের জন্য ভালো কিছু রেখে যেতে হবে।’

তিনি আরও বলেন, অতীতে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা সফল হয়নি, ভবিষ্যতেও কেউ সফল হবে না। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রেখে একটি অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে রথযাত্রাটি জগন্নাথপুর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লায় বর্ণাঢ্য রথযাত্রা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা কৃষিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত