সংবাদ

কুষ্টিয়ায় নোংরা পরিবেশে ছানা তৈরি, ব্যবসায়ীর জরিমানা

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম

কুষ্টিয়ায় নোংরা পরিবেশে ছানা তৈরি, ব্যবসায়ীর জরিমানা
কুষ্টিয়ায় নোংরা ছানা তৈরিতে বিশাল জরিমানা। ছবি : সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্র ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির ছানা তৈরি করার দায়ে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার জগন্নাথপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, দয়রামপুর এলাকার রবিউল ইসলাম কোনো বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘ দিন ধরে ছানা তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই কারখানায় অভিযান চালান কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা পরিবেশে এবং অস্বাস্থ্যকর পাত্রে দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছে।

কারখানার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে রবিউল ইসলামকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুষ্টিয়ায় নোংরা পরিবেশে ছানা তৈরি, ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্র ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির ছানা তৈরি করার দায়ে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার জগন্নাথপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, দয়রামপুর এলাকার রবিউল ইসলাম কোনো বৈধ নথিপত্র ছাড়াই দীর্ঘ দিন ধরে ছানা তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ওই কারখানায় অভিযান চালান কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। অভিযানে দেখা যায়, অত্যন্ত নোংরা পরিবেশে এবং অস্বাস্থ্যকর পাত্রে দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছে।

কারখানার প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে রবিউল ইসলামকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য বিবেচনায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত