সংবাদ

চট্টগ্রামে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

চট্টগ্রামে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী
ভেঙে পড়া মঞ্চে অক্ষত অর্থমন্ত্রী।

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণক্ষমতার অতিরিক্ত নেতাকর্মীদের ভারে মঞ্চ ভেঙে পড়ে গেছে। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত নেতাকর্মীরা নিচে পড়ে যান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী মঞ্চে ভিড় করেন। অতিরিক্ত ভিড় এড়াতে মাইকে বারবার তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হচ্ছিল। 

এরই মধ্যে অর্থমন্ত্রী মঞ্চে আরোহণ করলে তার সঙ্গে আরও কিছু নেতাকর্মী সেখানে উঠে পড়েন। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে কয়েক মিনিটের মধ্যেই পুরো মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে।

মঞ্চ ভেঙে পড়ার পরও বিশৃঙ্খলা এড়াতে উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়। পরে ওই ভাঙা মঞ্চে দাঁড়িয়েই উপস্থিত কয়েকজন বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ‘মঞ্চে যেন অতিরিক্ত মানুষ না ওঠেন, সে জন্য আমি নিজেও মাইকে বারবার ঘোষণা দিয়েছিলাম। মূলত অতিরিক্ত মানুষের ভারেই মঞ্চটি ভেঙে পড়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পরও মন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে ত্রাণ বিতরণ সম্পন্ন করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণক্ষমতার অতিরিক্ত নেতাকর্মীদের ভারে মঞ্চ ভেঙে পড়ে গেছে। এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ উপস্থিত নেতাকর্মীরা নিচে পড়ে যান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী মঞ্চে ভিড় করেন। অতিরিক্ত ভিড় এড়াতে মাইকে বারবার তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হচ্ছিল। 

এরই মধ্যে অর্থমন্ত্রী মঞ্চে আরোহণ করলে তার সঙ্গে আরও কিছু নেতাকর্মী সেখানে উঠে পড়েন। অতিরিক্ত চাপ সামলাতে না পেরে কয়েক মিনিটের মধ্যেই পুরো মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে।

মঞ্চ ভেঙে পড়ার পরও বিশৃঙ্খলা এড়াতে উপস্থিত নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়। পরে ওই ভাঙা মঞ্চে দাঁড়িয়েই উপস্থিত কয়েকজন বন্যার্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন অর্থমন্ত্রী। এরপর তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, ‘মঞ্চে যেন অতিরিক্ত মানুষ না ওঠেন, সে জন্য আমি নিজেও মাইকে বারবার ঘোষণা দিয়েছিলাম। মূলত অতিরিক্ত মানুষের ভারেই মঞ্চটি ভেঙে পড়েছে। তবে আল্লাহর অশেষ রহমতে কেউ হতাহত হননি। দুর্ঘটনার পরও মন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে ত্রাণ বিতরণ সম্পন্ন করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত