ঝিনাইদহের মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মহেশপুর পৌর এলাকার জলিলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মহিদুল মহেশপুর উপজেলার কুল্লাহপাড়া গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার একটি দল জলিলপুর পাঁচমাথা থেকে ভৈরবা সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় মহিদুল মল্লিককে সন্দেহজনকভাবে থামিয়ে তল্লাশি করা হয়। তার কাছে থাকা একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ থেকে কসটেপ দিয়ে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন