সংবাদ

অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগরায়ণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রতিমন্ত্রী

প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম

অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগরায়ণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রতিমন্ত্রী
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে নতুন নগর পরিকল্পনা। ছবিঃ সংবাদ

জাতিসংঘের এক উচ্চপর্যায়ের বৈঠকে অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর গড়ে তোলার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘নিউ আরবান এজেন্ডা’র মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব হুমায়ুন রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন দেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি। নগরায়ণকে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি ও জলবায়ু-সহনশীলতা জোরদারের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।

আহম্মদ সোহেল মনজুর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতমুখী নগর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকার সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান। বক্তব্যের শেষাংশে তিনি বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ কিংবা অঞ্চল উন্নয়নের মূলধারা থেকে পিছিয়ে থাকবে না।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগরায়ণে অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত