সংবাদ

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল

জে আই জুয়েল, বরিশাল
জে আই জুয়েল, বরিশাল
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল
বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে মানুষের ঢল নেমেছে। ছবি : সংবাদ

উত্তাল নদী, বৈরী আবহাওয়া কিংবা দীর্ঘ পথের ক্লান্তি-কোনো বাধাই থামাতে পারেনি দক্ষিণাঞ্চলের মানুষের স্রোত। শনিবার (১৮ জুলাই) সকাল থেকেই সড়ক ও নৌপথে আসা মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয় বরিশাল নগরী।

১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকে কীর্তনখোলা নদীর তীর, নবনির্মিত নৌঘাঁটি এলাকা, বাঁধরোড ও হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের সড়কগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দুপুরের আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় হাজারো মানুষ মাঠের বাইরে দাঁড়িয়ে বড় পর্দায় নেতাদের বক্তব্য শোনেন।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে দক্ষিণাঞ্চলের অধিকাংশ নদী উত্তাল। কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই প্রতিকূলতা উপেক্ষা করেই ভোলা, চরফ্যাশন, মনপুরা, বাউফল, হিজলা ও মেহেন্দিগঞ্জসহ উপকূলীয় জনপদ থেকে হাজার হাজার মানুষ নৌপথে বরিশালে এসেছেন। বড় লঞ্চের পাশাপাশি ছোট ছোট লঞ্চ ও ট্রলার ভাড়া করেও অনেকে দলবদ্ধভাবে সমাবেশে যোগ দেন।

অন্যদিকে পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ঝালকাঠি এবং বরিশালের বিভিন্ন উপজেলা থেকে শত শত বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে নেতাকর্মীরা নগরীতে পৌঁছান। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর প্রধান সড়কগুলো মিছিলের দখলে চলে যায়। সমাবেশে অংশগ্রহণকারীরা ‘গণভোটের রায় বাস্তবায়ন’ এবং ‘হাদী হত্যার বিচার’ দাবিসহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় তিল ধারণের জায়গা ছিল না। ভিড়ের কারণে অনেকেই রাস্তায় দাঁড়িয়ে বড় পর্দায় সমাবেশ উপভোগ করেন। তবে এত বড় জনসমাগম হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ১১-দলীয় ঐক্যের স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থা ও নিরাপত্তা পরিস্থিতি ছিল সুশৃঙ্খল।

আয়োজক দলের মিডিয়া সমন্বয়ক বায়েজিদ বোস্তামী জানান, বেলা দুইটার আগেই সমাবেশস্থল পূর্ণ হয়ে যায়। এমনকি সাংবাদিকদের কাজ করার মতো জায়গাও অবশিষ্ট ছিল না।

সমাবেশে যোগ দিতে সকাল ১০টার আগেই বরিশাল সার্কিট হাউসে পৌঁছান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। পরে সেখানে আসেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।

এ ছাড়া শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, মুজিবুর রহমান মঞ্জু, ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদসহ ১১-দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা সমাবেশে বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত