সংবাদ

বাঘায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা

নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
নিজস্ব বার্তা পরিবেশক, রাজশাহী
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

বাঘায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা
ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। ছবি : সংবাদ

রাজশাহীর বাঘায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় আড়ানী পৌর বিএনপির কার্যালয় পুড়ে গেছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আড়ানী পৌর বাজারে বড়াল নদের পূর্ব পাশে অবস্থিত কার্যালয়টিতে এই হামলার ঘটনা ঘটে। এতে কার্যালয়ের আসবাবসহ গুরুত্বপূর্ণ কিছু ছবি পুড়ে গেছে।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টায় রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় কার্যালয়ের পাশের দোকানগুলো বন্ধ ছিল, তাই অন্য কোনো দোকানের ক্ষতি হয়নি।

বাজারের ঝালমুড়ি বিক্রেতা আকতার হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে বড়াল ব্রিজের দিক থেকে বিকট শব্দ শুনতে পান। সেখানে গিয়ে দেখা যায় কার্যালয়ে আগুন জ্বলছে এবং পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছে। পরে স্থানীয় রকি আহমেদ ও জিনারুল ইসলামসহ অন্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আড়ানী পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে রাতে গিয়ে দেখা যায় কার্যালয়ের জানালা খোলা এবং ভেতরের আসবাব জ্বলছে। পেট্রোল বোমার আগুনে কার্যালয়ের ভেতরের টিভি, চেয়ার, টেবিল এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি পুড়ে গেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের এখনো চিহ্নিত করা যায়নি।

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। অগ্নিকাণ্ডে কার্যালয়ের বেশ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে। কার্যালয়ের ভেতরে পেট্রোলের গন্ধ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বাঘায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে বোমা হামলা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত