চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। ফল প্রকাশের নতুন কোনো তারিখ এখনো চূড়ান্ত না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই তা প্রকাশের চেষ্টা চলছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শনিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাই ফল প্রকাশের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন। সেই অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো সব ধরনের প্রস্তুতিও নিয়েছিল। তবে সাম্প্রতিক প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে কয়েকদিন বিলম্ব হচ্ছে।
চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে বোর্ড চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, চলতি মাসের মধ্যেই আমরা ফল প্রকাশ করতে পারব বলে আশা করছি।’
এর আগে গত ১৫ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশের লক্ষ্য রয়েছে সরকারের।
বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনের দায়ে এবার ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন