সংবাদ

শীতলক্ষ্যায় প্রাণ হারালেন পদকজয়ী ডুবুরি সাদিক, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম

শীতলক্ষ্যায় প্রাণ হারালেন পদকজয়ী ডুবুরি সাদিক, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
রাষ্ট্রীয় মর্যাদায় ডুবুরি সাদিকের মরদেহ দাফন। ছবিঃ সংবাদ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নিখোঁজের আট ঘণ্টা পর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ীর গোয়ালন্দ পৌর কেন্দ্রীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

নিহত সাদিক হোসেন শুভ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন প্রশিক্ষিত ডুবুরি ছিলেন। সেরা ডুবুরি হিসেবে তিনি রাষ্ট্রীয়ভাবে ‘ফায়ার সার্ভিস পদক’ পেয়েছিলেন। পেশার পাশাপাশি গোলরক্ষক হিসেবে স্থানীয় ফুটবলাঙ্গনেও তার ব্যাপক পরিচিতি ছিল।

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীর ফায়ার ঘাট এলাকায় পন্টুনের সামনে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হন সাদিক। দীর্ঘ আট ঘণ্টা তল্লাশির পর সন্ধ্যা সাতটার দিকে কেরোসিন ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন সহকর্মীরা।

ছেলের রাষ্ট্রীয় পদকটি বুকে জড়িয়ে মা বিলাপ করে বলছিলেন, “আমার সোনার ছেলে আর কোনো দিন মা বলে ডাকবে না। গত বৃহস্পতিবারও বাবার কাছে ফোন করে টাকা চেয়েছিল সে। আগামী সপ্তাহে বাড়ি আসার কথা ছিল ওর। আমি আমার ছেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই।”

সাদিকের অকালমৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচা ও সাবেক কাউন্সিলর ফজলুল হক বলেন, “সাদিক একজন দক্ষ ডুবুরি ছিলেন। তিনি নদীতে পড়ে ডুবে মারা যাবেন, এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। আমরা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই।”

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তরে সাদিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মরদেহ গোয়ালন্দে পৌঁছালে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং ‘গার্ড অব অনার’ প্রদান করে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শীতলক্ষ্যায় প্রাণ হারালেন পদকজয়ী ডুবুরি সাদিক, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত