সংবাদ

২ সপ্তাহ পর নিখোঁজ মাদ্রাসাছাত্রীদের সন্ধান

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

২ সপ্তাহ পর নিখোঁজ মাদ্রাসাছাত্রীদের সন্ধান
নিখোঁজ দুই ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২ সপ্তাহ পর ২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) তাদের উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ২ শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ২শিক্ষার্থী সাটুরিয়ার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় পড়ত। গত ৩ জুলাই দুপুরে ব্যক্তিগত পরিচয় গোপন করে ও সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসায় বা নিজ বাড়িতে ফিরে আসেনি।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। 

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, গত ২ সপ্তাহ তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন। সন্তানদের ফিরে পাওয়ায় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

২ সপ্তাহ পর নিখোঁজ মাদ্রাসাছাত্রীদের সন্ধান

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার একটি আবাসিক মহিলা মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২ সপ্তাহ পর ২ শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৮ জুলাই) তাদের উদ্ধার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন ২ শিক্ষার্থীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ২শিক্ষার্থী সাটুরিয়ার ‘জামিয়া জয়নব বিনতে জাহাশ (রা.) সৈয়দা গুলজান বেগম মহিলা মাদ্রাসা’র আবাসিক শাখায় পড়ত। গত ৩ জুলাই দুপুরে ব্যক্তিগত পরিচয় গোপন করে ও সাময়িকভাবে বাইরে যাওয়ার কথা বলে তারা মাদ্রাসা থেকে বের হয়। এরপর তারা আর মাদ্রাসায় বা নিজ বাড়িতে ফিরে আসেনি।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় গত ৯ জুলাই সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তাদের পরিবার। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চালায়। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার তাদের উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। 

নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা জানান, গত ২ সপ্তাহ তারা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন। সন্তানদের ফিরে পাওয়ায় তারা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত