হামের প্রাদুর্ভাবে দেশে প্রাণহানির মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই ৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭৩ জন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ জন।
সিলেটে হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু এই অঞ্চলে রোগটির তীব্র সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। বিভাগটির বিভিন্ন হাসপাতালে হামের রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৩১৮ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৬ হাজার ৭১০ জন।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৬৮ জনের এবং আক্রান্ত ৬২ হাজার ৭৫ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।

শনিবার, ১৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন