সংবাদ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জামায়াত সেক্রেটারির

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জামায়াত সেক্রেটারির
তিন দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে বক্তব্য দিচ্ছেন মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংবাদ

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কার কমিশন গঠন এবং জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (১৮ জুলাই) গাজীপুরের সফিপুর এলাকায় তিন দিনব্যাপী এক শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিদের নিয়ে আয়োজিত এই শিক্ষা শিবিরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আল্লাহ তায়ালা মানুষকে শুধু ব্যক্তিগত জীবনের জন্য সৃষ্টি করেননি। মানবতার কল্যাণ, ইবাদত এবং পৃথিবীতে খেলাফতের দায়িত্ব পালনই মানুষের প্রকৃত উদ্দেশ্য। এই লক্ষ্য অর্জনে আদর্শভিত্তিক সংগঠনের মাধ্যমে একামাতে দ্বীনের আন্দোলন এগিয়ে নিতে হবে।’

সংগঠনের ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দায়িত্বশীলরাই সংগঠনের প্রাণশক্তি। তাদের আদর্শিক মান, চারিত্রিক দৃঢ়তা ও ত্যাগের মানসিকতার ওপরই সংগঠনের সাফল্য নির্ভর করে। তাই ব্যক্তিগত আখিরাতের সাফল্যের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার আন্দোলনে তাদের অগ্রভাগে থাকতে হবে।

সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় সাংবিধানিক সংস্কার এখন সময়ের দাবি। জাতিকে কোনো অপ্রয়োজনীয় রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে না দিয়ে জুলাই জাতীয় সনদের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হবে।’ তিনি ফ্যাসিবাদ ও দলীয়করণের পরিবর্তে সুশাসন ও ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ এইচ এম আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা ছামিউল হক ফারুকী এবং গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম। বক্তারা দায়িত্বশীলদের নৈতিক নেতৃত্ব ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জামায়াত সেক্রেটারির

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত