সংবাদ

শিশুসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

শিশুসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে
ছবি : সংবাদ

অবশেষে বেনাপোলে আসা ভারতীয় নারী রেশমা বিবি ও তার শিশুসন্তানকে অবৈধ অনুপ্রবেশের মামলায় পুলিশে সোপর্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেশমা ও তার সন্তান রাতে পুলিশ হেফাজতে ছিলেন। রোববার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গণমাধ্যমে রেশমা ও তার সন্তানের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হলে বিজিবির পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয়রা মনে করছেন, এই আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তার নিজ দেশে ফেরার পথ তৈরি হতে পারে।

রেশমা বিবির দাবি, তিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার মহেশপুর থানার খাগড়া গ্রামের বাসিন্দা। তার বাবা বুলু শেখ ও স্বামী রাজু শেখ ভারতেই রয়েছেন। মুম্বাইয়ের একটি কারখানায় কাজ করার সময় ভারতীয় পুলিশ তাকে আটক করে। রেশমা নিজেকে ভারতীয় নাগরিক পরিচয় দিলেও পুলিশ তা আমলে নেয়নি। পরে তাকে বিমানে করে কলকাতায় নেওয়া হয় এবং সেখান থেকে গভীর রাতে চট্টগ্রাম বিভাগের কোনো এক সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশে তার কোনো আত্মীয়-স্বজন না থাকায় তিনি চরম বিপাকে পড়েন। পরে স্থানীয় পথচারীদের সহায়তায় তিনি বেনাপোলে পৌঁছান। রেশমার এই ঘটনা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে ‘পুশ-ইন’ প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, শুধু বাংলাদেশি নয়, ভারতীয় অনেক নাগরিককেও বাংলাদেশি সাজিয়ে বিএসএফ জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

শিশুসহ সেই ভারতীয় নারী পুলিশ হেফাজতে

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত