সংবাদ

ফুলপুরে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলপুর (ময়মনসিংহ)
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ পিএম

ফুলপুরে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ফুলপুরের রূপসী ইউনিয়নে ডিজিটাল সেন্টার উদ্যোক্তার দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন। ছবি : সংবাদ

ময়মনসিংহের ফুলপুরে রূপসী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিজাম উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১৮ জুলাই) বিকেলে রূপসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উদ্যোক্তা নিজাম উদ্দিন বিভিন্ন ভাতাভোগীদের কাছ থেকে কাজ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছেন। তার এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে তিনি স্থানীয়দের মামলা ও হামলার হুমকি দেন বলে দাবি করেন তারা। কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুল হালিম সরকার, তোফাজ্জল হোসেন, খালেদা বেগম ও আমিনা খাতুন প্রমুখ।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন উদ্যোক্তা নিজাম উদ্দিন। তিনি দাবি করেন, প্রায় দেড় মাস আগে একটি মহল তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। সেই টাকা না দেওয়ায় এখন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ফুলপুরে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলপুরে রূপসী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নিজাম উদ্দিনের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (১৮ জুলাই) বিকেলে রূপসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, উদ্যোক্তা নিজাম উদ্দিন বিভিন্ন ভাতাভোগীদের কাছ থেকে কাজ করে দেওয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছেন। তার এসব অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করলে তিনি স্থানীয়দের মামলা ও হামলার হুমকি দেন বলে দাবি করেন তারা। কর্মসূচিতে বক্তব্য দেন আব্দুল হালিম সরকার, তোফাজ্জল হোসেন, খালেদা বেগম ও আমিনা খাতুন প্রমুখ।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন উদ্যোক্তা নিজাম উদ্দিন। তিনি দাবি করেন, প্রায় দেড় মাস আগে একটি মহল তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। সেই টাকা না দেওয়ায় এখন তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত