আওয়ামী লীগ সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শরিক দলের নেতাদের সম্মানে প্রধানমন্ত্রী এই নৈশভোজের আয়োজন করেছেন। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে তিনি কুশল ও শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এই অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে আমন্ত্রিত সব নেতার কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কার্ড পৌঁছে দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও শরিক দলের নেতাদের পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করে। এরপর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন