যশোর সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৮ কেজি রৌপ্য, বিদেশি মদ ও বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) রাতে বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীমতলা এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার ব্যাগে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৩৩০ টাকাও জব্দ করা হয়। রবিউল সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর উত্তর গ্রামের বাসিন্দা।
এদিকে, শার্শার কাশিপুর বিওপির আওতাধীন গোপীনাথপুর ও টেংরালী বাউন্ডারিপাড়া গ্রামে বিজিবি ও র্যাবের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ৭৭৪ বোতল ভারতীয় এস্কাফ ও ২৬৯ বোতল উইনক্রেক্স সিরাপসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন–শার্শা উপজেলার বাউন্ডারী গ্রামের হোসে মুন্সীর ছেলে আবু বকর (৩৬), একই উপজেলার গোপীনাথপুর গ্রামের সালাউল্লাহ এর ছেলে মিনাজ (২৩) ও একই এলাকার কামাল হোসেনের ছেলে বশির (১৮)।
এ ছাড়া মাসিলা ও পাঁচপীরতলা বিওপির পৃথক অভিযানে আরও ২৫ বোতল বিদেশি মদ এবং ২১৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত রৌপ্য ও মাদকদ্রব্যের মোট বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ২৫ হাজার ৭৮০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করে আসামিদের হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত রৌপ্য জমা দেওয়া হয়েছে যশোর ট্রেজারিতে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
\

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন